Showing posts with label Street Photography. Show all posts
Showing posts with label Street Photography. Show all posts

Thursday, September 22, 2016

এক প্যাকেট চিপস খেতে চেয়েছিলাম শুধু



আমার সৎ বাবা আমাকে চিপস খাওয়াবেন বলে আমাকে একটা জংগলের মধ্যে ডেকে নিয়ে যান। ঐ সময় আমার মা মানুষের বাড়িতে কাজে গিয়েছিলেন। জংগলের নেয়ার পর আমার বাবা আমাকে দড়ি দিয়ে শক্ত করে গাছের সাথে বেঁধে ফেলেন। "বাবা তুমি আমারে বান্ধ ক্যান?" আমি জিজ্ঞেস করলাম। কিছু বুঝে উঠার আগেই ইট দিয়ে আমার হাতের উপর আঘাত করতে শুরু করেন। 

আমি চিৎকার করতে থাকি, উনি গামছা দিয়ে আমার মুখ বেঁধে ফেলেন। ১ টা হাত কেটে ফেলার পরে আমার মুখ খুলে দেয়। 

আমি করুণা করে বলছিলাম "বাবা আমার আরেকটা হাত কাইটো না, আমি ঐ হাত দিয়া ভাত খামু"। 

নাহ, উনি শুনলেন না, ঐ হাতটিও কেটে ফেললেন। আমার মাথায়, পিঠে, পায়ে সারা শরীরে ইট দিয়ে আঘাতের পর আঘাত করতে লাগলেন। আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরে দেখি আমি বস্তার ভেতর পুকুরের মধ্যে। বস্তার মুখ খুলে গিয়েছিল এবং বস্তা পুকুর পাড়ের কাছে ছিল। একটা লোক আমাকে দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে সুস্থ হয়ে আমি এখন এই রেলওয়ে ষ্টেশনে থাকি এবং একটা মাদ্রাসায় পড়াশুনা করি।

- রবিউল (বয়স ১১ বছর)
Read More

আমি ভালোবাসা দেখেছি


আমি ভালোবাসা দেখেছি কিশোরীর হাতে একগুচ্ছ গোলাপে, কিশোর নিজেকে রোদে পুড়িয়ে তার ভালোবাসার মানুষটিকে সযত্নে ছায়াতলে রাখে...

আমি ভালোবাসা দেখেছি ৭০ বছরের বৃদ্ধের, যখন তিনি তার ভালোবাসার মানুষটিকে সযত্নে শক্ত করে হাতটি ধরে রাস্তা পার করেন...

আমি ভালোবাসা দেখেছি গার্মেন্টস কর্মীদের, মেয়েটি টিফিনবাটি হতে নিয়ে সাইকেলের পেছনে ছেলেটিকে শক্ত করে ধরে বসে থাকে, আর ছেলেটি সাইকেল চালাতে চালাতে পেছন ফিরে বার বার মেয়েটিকে দেখে...

এমন ভালোবাসা অমূল্য, এমন ভালোবাসা আজকাল পাওয়া যায় না, এমন ভালোবাসার কোনকিছুর সাথে তুলনা হয় না, তুলনা করা পাপ।

২৮ এপ্রিল ২০১৬
মিরপুর অরিজিনাল ১০ (দশ) 
রাজু রহমান

Read More

Friday, August 26, 2016

The Worth Of Potato Chips



One fine day my step father took me outside near a jungle offering me a Packet of Potato chips when my mother was at working as a maid at someone’s home. I wish I would have known that the worth of the chips would be more than my life!

Soon after reaching at the jungle, he tied me with a rope and I asked out with fear that ,”Papa, why did u tie me?” Without any answer he started to hit on my hand with brick and I started to scream like anything because of severe pain. Then he put a towel into my mouth so that I can’t make any sound. Right after that he cut my hand. Afterwards, he removed the towel and I begged him for not cutting my another hand as I wanted to eat rice with my own hand. The brutal man didn’t paid any heed to it but cut off the rest.

Not only that, he hit on my head, back and legs to kill me and then put me in a sack and threw me into a pond. Perhaps God was kind enough to save me from being murdered! Generous passers-by found me beside that pond and took me to Dhaka Medical College hospital.

That’s the story of my life and now I stay at Airport railway station and study in a Madrasha.




Writer & Photographer: Razu Rahman 

More info: YouTube 
Read More

About me

Blogroll

About